সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : ইসকনকে জঙ্গী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসকনের বিরুদ্ধে আলেম-ওলামা, আইনজীবী, সাধারণ মুসলমান গুম, খুন, হত্যা মুসলিম মেয়েদের ইজ্জত লুন্ঠন ও তাদেরকে হিন্দুত্বকরণ এবং ভারতে পাচারের অভিযোগসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকান্ডের মদদাতা উল্লেখ করে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসকনের দেশব্যাপী কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন।
এসময় সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. আলামিন, সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজী, বাংলাদেশ ইসলামী যুব মজলিস আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. হাফেজ নাফিসসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।