Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে একই দলের প্রার্থী মামা-ভাগ্নে

BN DESK
29 January 2026, 09:20 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাগ্নে এম এ মুহিত। তারা দুজনে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনি মাঠে লড়ছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামের বাসিন্দা। তার বাবা ছিলেন মুসলিম লীগ নেতা ও পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী। এম এ মুহিত শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর বড় বোন ডা. তাছনিমা মতিন ও সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ডা. এম এম মতিনের বড় ছেলে।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

অপরদিকে এম এ মুহিত শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে পরাজিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামা- ভাগ্নে দুজনেই বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে একই দলের প্রার্থী মামা-ভাগ্নে

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার