Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ জন গ্রেফতার

BN DESK
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে র‌্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমানের একটি ঘর থেকে মূল্যবান কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেন। এসময় ৩ পাচারকারীকে গ্রেফতার করে র‌্যাব-১২।

গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৫২) এবং একই গ্রামের আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজদের হেফাজতে রেখে বিদেশে পাচারের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ জন গ্রেফতার

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার