Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

BN DESK
07 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়ীয়া বাজারে কুকুর কামড়ানো এবং আট মাস বয়সী গর্ভবতী একটি গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে আল আামিন (৩০) নামের কসাইকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত আল আমিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকোঁচা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার বেন্নাবাড়ী এলাকার মোজাফর নামের একজন থেকে কম দামে পশুটি ক্রয় করেছিলেন আল আমিন। ওই গরুটি কুকুর কামড়ানো ও গর্ভবতী হওয়ায় অসুস্থ ছিল। তবুও গোপনে তা জবাই করে মাংস বিক্রি করার চেষ্টা চলছিল। স্থানীয়দের দাবি, এর আগে এ ধরনের অপরাধের ঘটনা ঘটেছে।

সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, হাটে মাংস বিক্রির খবর পেয়ে পিপুলবাড়ীয়া বাজারে অভিযান চালানো হয়। সেখানে কুকুর কামড়ানো অসুস্থ গরুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে আল আমিনকে দোষী সাব্যস্ত করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ, বাগবাটি ইউনিয়নের এআই জামাল উদ্দিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও বাজার বণিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির দায়ে কসাইয়ের কারাদণ্ড

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার