Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে গণপিটুনিতে চোর নিহত

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক গরু চোর নিহত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় ঘটনাটি ঘটে। সানোয়ার হোসেন সানু বহুলী ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, আজ শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে সানোয়ার হোসেন সানু রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে চুরি করতে যায়। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে সানু পালাতে গিয়ে ফুলজোড় নদীতে ঝাঁপ দেয়।

এসময় নদী সাঁতরে চকমোক্তারগাতি এলাকায় এলে একটি ধানক্ষেতে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর থানায় দুইটি ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় স্বজনরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে গণপিটুনিতে চোর নিহত

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার