Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

BN DESK
09 December 2025, 06:52 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ট্রাকচাপায় শাহ আলম(৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ারবৈদ্যনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া দক্ষিণপাড়া মহল্লার সেজাব আলীর ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: নূরে আরশাদ সরকার গতকাল মঙ্গলবার সকালে জানান, শাহ আলম মোটরসাইকেলে শিয়ালকোলের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাস্তার পাশে থাকা বালুর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। একই সময়ে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

 

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার