Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে পাঁচদিনে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু, আহত ৪

BN DESK
14 January 2026, 08:24 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পাঁচদিনে শিয়ালের কামড়ে  এক বৃদ্ধার মৃত্যু ও চার জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তাড়াশ পৌর সদরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধার নাম জাহেরা বেগম (৬৫)। আহতরা হলেন- মোক্তার হোসেন (৪৫), মো. আদনান হোসেন (২২), নিহাল আহসান (২০) ও আবির আহম্মেদ (২৩)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জানান, বর্তমানে বিনামূল্যের প্রতিষেধক সরবরাহ বন্ধ আছে। এতে শিয়াল বা কুকুরের কামড়ের শিকার ব্যক্তিরা বিপাকে পড়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে জেলার কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। তিনি কামারখন্দ ইউনিয়নের হাটখোলা  এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, সরকারিভাবে এই ভ্যাকসিন আপাতত বন্ধ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত সরকারিভাবে প্রতিষেধক কেনার ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে পাঁচদিনে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু, আহত ৪

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার