Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

BN DESK
01 November 2025, 04:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পানিতে ডুবে আলিফ হোসেন(১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। আলিফ উপজেলার চৌবাড়ী গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে এবং জামতৈল ধোপাকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, আলিফ সাঁতার জানত না। সে কামারখন্দ উপজেলা পরিষদের পুকুরে একটি টিউব নিয়ে সাঁতার শেখার জন্য নেমেছিল। কিন্তু টিউবটি হাত থেকে ফসকে পানিতে ডুবে যায় সে।

উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক অপু কুমার মণ্ডল জানান, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আলিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

B
BN DESK | 19 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার