Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে বাসচাপায় বিএনপি নেতা নিহত

BN DESK
04 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে প্রথমে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।’

ওসি আরো বলেন, ‘দুর্ঘটনার পর চালক ও সহকারীরা পালিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে বাসচাপায় বিএনপি নেতা নিহত

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার