Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

BN DESK
05 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিম্নলিখিত ৫দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)খন্দকার আল মামুন, বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী, সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার, সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান, সিনিয়র শিক্ষক জাহিদ হাসান সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার