Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ২ ফার্মেসিকে জরিমানা

BN DESK
10 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ করার কারণে সিরাজগঞ্জের কামারখন্দে দুই ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলার জামতৈল বাজার এলাকায় দুটি দোকানে অভিযান চালানো হয়।

জানা যায়, মেসার্স মুক্তি ফার্মেসি ও খুশি মেডিকেল হলে ঔষধ মজুদ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় দুটি পৃথক মামলায় দুই দোকানের মালিককে ৩ হাজার এবং ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওষুধ মজুদ রাখার দায়ে দুই দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ২ ফার্মেসিকে জরিমানা

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার