Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : তিনদিনে যমুনার পানি কমতে শুরু করেছে। পানি কমলেও ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যার ফলে শিক্ষার্থী, চাকরিজীবী সহ খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ৯ অক্টোবর কাজিপুর স্টেশনে পানি কমেছে ৩১ সে: মিটার। তাছাড়াও ১০ অক্টোবর ২৫ সে: মিটার এবং ১১ অক্টোবর ১০ সে: মিটার পানি কমেছে। অপর দিকে সিরাজগঞ্জ স্টেশনে গত ৯ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পানি কমেছে ৬১ সে: মিটার।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০.৯১ মিটার। ২৪ ঘণ্টায় ১১ সে: মিটার কমে বিপৎসীমার ১৯৯ সে: মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলার কাজিপুর স্টেশনে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.৪০ মিটার। ২৪ ঘণ্টায় ১০ সে: মিটার কমে বিপৎসীমার ২৪০ সে: মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে । তিনি আরও বলেন, হয়তো পানি আর বৃদ্ধি পাবে না। উল্লেখ্য, সিরাজগঞ্জে পানি কমার কারণে যমুনা পাড়ের মানুষের মাঝে আশঙ্কা দেখা দিয়েছে। কারণ প্রতিবছরই পানি কমার সময় যমুনায় ভাঙন দেখা দেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার