Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে যমুনায় ডুবোচর নৌযান চলাচল ব্যাহত

BN DESK
30 November 2025, 07:28 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন এলাকায় ডুবোচর ও নতুন নতুন চর জেগে ওঠায় নাব্য সংকট দেখা দিয়েছে। ফলে যমুনায় নৌ-যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও এক কিলোমিটার দূরত্বে অবস্থানে পৌঁছাতে ৫/৬ কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে।

সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ার কারণে অনেক মাঝি নৌকা ভাড়া বাড়ানো হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেছে। যাত্রীদের পায়ে হেঁটে চর পাড়ি দিয়ে একাধিকবার নৌকায় পাড় হয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ডুবোচরের কারণে এক ঘণ্টার নদীপথ পার হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লেগে যাচ্ছে।

চরবাসীরা জানান, প্রতিদিন অগণিত মানুষ জেলা শহর ও উপজেলা প্রশাসন, থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে যাতায়াতে জেগে ওঠা ডুবোচরে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চরাঞ্চলের অসংখ্য ছাত্র-ছাত্রী প্রতিদিন যমুনা নদী পার হয়ে লেখাপড়া করতে সমস্যা হচ্ছে।

মেঘাই ঘাটে সবজি বিক্রি করতে আসা নাটুয়ারপাড়া চরের আবু সাইদ  বলেন, মেঘাই আসতে ২ বার নদী পার হতে হয়। নৌকা নিয়ে আসতে অনেক সময় লাগে। কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক রাজমহর বলেন, শুষ্ক মৌসুমে যমুনা নদীর বিভিন্ন শাখা নদী শুকিয়ে যাওয়ায় প্রতি বছরই চরবাসীদের ভোগান্তিতে পড়তে হয়। এসময় শিক্ষার্থী ও রোগীদের কষ্ট আরও বেড়ে যায়। আবার নদীতে পানি এলে মানুষ ভোগান্তি থেকে রেহাই পায়। দুঃখ কষ্ট আর ভোগান্তি নিয়েই চরবাসীরা বেঁচে আছে বলে তিনি জানান।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে যমুনায় ডুবোচর নৌযান চলাচল ব্যাহত

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার