Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে মাহফিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

BN DESK
12 January 2026, 12:35 AM পড়তে ১ মিনিট

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামে ইসলামী জলসায় শিশুদের ঝগড়ার জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষ অন্তত ২০ জন আহত হয়েছে। আজ রোববার ১১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দুই পক্ষের নেতৃত্বে ছিলেন জিয়ারুল ফকির এবং মাহফুজ সরকার।

গতকাল শনিবার রাতে গ্রামের একটি ইসলামী জলসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সাথে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার(৪৫), রিপন সরকার(২৫), শিশির সরকার(৫০), টেক্কা সরকার(৪৫), মিলন সরকার(৪৪), আরিফ সরকার(৩৫) এবং ফকির গ্রুপের আলতাফ ফকির(৫২), সাগর ফকি(৪৮), জেলহক ফকির(৫৫), জিহাদ ফকির(৬০), শিমুল ফকির(৩৮), জিয়ারুল ফকির(৪৫), সাজেদা খাতুন(৩২), রাকিব ফকিরসহ(৫০) অন্তত ২০ জন আহত হন।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, জলসার ঘটনা কেন্দ্র করে আজ রোববার ১১ জানুয়ারি) সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে মাহফিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার