Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

BN DESK
10 January 2026, 07:16 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে শিয়ালের কামড়ে জাহেরা বেগম(৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার কামারখন্দ ইউনিয়নের হাটখোলা এলাকায় ঘটনাটি ঘটে। তিনি এলাকার মৃত আমজাদ আলীর স্ত্রী।

জাহেরার ছেলে আল মাহমুদ জানান, রাতে তার মা ঘরে শুয়েছিলেন। এসময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহীন আকন্দ বলেন, রাতে জাহেরা বেগমকে শিয়ালে কামড়িয়েছে বলে তারা জানতে পেরেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার