Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

BN DESK
15 December 2025, 08:37 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা একই গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জেরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সর্ম্পক করে জুয়েল রানা। পরে বিয়ের জন্য চাপ দিলে রাজি না হওয়ায় ভুক্তভোগির বড় বোন সম্পা খাতুন গত রাতে বাদি হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, জুয়েল রানার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার