Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ১

BN DESK
14 December 2025, 08:32 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি মিশুক গাড়িসহ মো. শাহ আলম(২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর তত্ত্বাবধান ও নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে বেলকুচি থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) জহুরুল হক এবং এসআই (নি.) মো. শামছুল আলমসহ থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গত শনিবার বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেড়িবাঁধ সংলগ্ন চেকপোস্টে একটি মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক কারবারি মো. শাহ আলমকে আটকসহ গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ আটক ১

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার