Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে ৩টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

BN DESK
21 January 2026, 09:14 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের সমর্থনে এবি পার্টির সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো: আব্দুর রউফের সমর্থনে জামায়াতের প্রার্থী মো: আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস.এম সাইফ মোস্তাফিজের সমর্থনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে ৩টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার