Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
07 December 2025, 08:32 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সংলগ্ন মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রামের ভুরুঙ্গামাড়ি উপজেলার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে মাসুদ রানা(২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের নঈম উদ্দিনের ছেলে মামুন মিয়া(২৬) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাতি গ্রামের শমসের আলীর ছেলে রেজাউল করিম(৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল শনিবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই সময় পিকআপের চালক মাসুদ রানা, চালকের সহকারী মামুন মিয়া ও গাঁজার মালিক রেজাউল করিমকে আটক করা হয়। এ ঘটনায় পিকআপটি জব্দের পাশাপাশি আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার