Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের পেঁয়াজের আড়তে তদারকি

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে পেঁয়াজের পাইকারি আড়তে বাজারদর, সরবরাহ পরিস্থিতি তদারকি, ক্রয় ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন এবং দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক বাজার পরিদর্শন করা হয়।

এসময় বাজারে ৯৫ থেকে ১০০ টাকা পাইকারি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়। পরে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পেঁয়াজের পাইকারি দোকান মুসলেম সবজি ভান্ডারকে এক হাজার, মেসার্স পিতা-মাতা বাণিজ্যলয়কে এক হাজার এবং রত্না ভান্ডারকে দুই হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযানে চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের পেঁয়াজের আড়তে তদারকি

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার