Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জ-১ আসনে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

BN DESK
23 January 2026, 11:17 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনের ছয় প্রার্থী একমঞ্চে তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। তিনি প্রার্থীদের নির্বাচনি আচরণবিধিগুলো মেনে চলার আহবান জানান। অনুষ্ঠানে আচরণবিধির নানাদিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাজিপুর সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞা।

অনুষ্ঠানে নির্বাচনি ইশতেহার পাঠ করেন, বিএনপির প্রার্থী সেলিম রেজা, জামায়াতের প্রার্থী শাহিনুর আলম, জাতীয় পার্টির প্রার্থী জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন, নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর। এসময় প্রার্থীগণ নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের ঘোষণা প্রদান করেন। অনুষ্ঠানে প্রার্থীদের নির্বাচনি এজেন্ট ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জ-১ আসনে একমঞ্চে প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা

B
BN DESK | 23 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার