Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

BN DESK
06 December 2025, 08:41 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার : ২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চারদিনের শেষ ম্যাচ আজ শনিবার (৬ ডিসেম্বর) শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটির উপর ভর করে দিন শেষে ৯ উইকেটে ৩০২ রান তুলেছে খুলনা।

সকালে টসে জিতে রংপুর বিভাগের অধিনায়ক খুলনাকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনার অমিত মজুমদার এবং সৌম্য সরকার শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৯৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে খুলনার। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে নাসির হোসেনের বলে সরাসরি বোল্ড হন সৌম্য। এরপর ১০৮ রানের মাথায় অমিত মজুমদার (২৭) এবং এনামুল হক বিজয় (৬) আউট হলে প্রচন্ড চাপে পড়ে খুলনা।

দল নায়ক মিথুন এবং উইকেট কীপার ব্যাট সম্যান ইমরানুজ্জামান সতর্কতার সাথে ব্যাট চালিয়ে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। মুহাম্মাদ মিথুন দলীয় ১৬৪ রানে সাজ ঘরে ফেরার পর ইমরানুজ্জামান (৩৪), আফিফ হোসেন (২১), জিয়াউর রহমান (৩৬), নাহিদুল ইসলাম (৩০), মেহেদী হাসান রানার (২৮) রানে ভর করে দলীয় স্কোর ৩০০ অতিক্রম করে।

প্রথম দিন শেষে খুলনার স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ৩০২ রান। খুলনার নাসির হোসেন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। এছাড়া মুকিদুল ইসলাম ও সোহেল রানা ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা: ১ম ইনিংস- ৩০২/৯, সৌম্য ৫৬, জিয়াউর রহমান ৩৬, ইমরানুজ্জামান ৩৪, নাসির ৩/৬৭, মুকিদুল ২/৬৮, সোহেলরানা ২/৫০।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সৌম্যর ফিফটিতে ৯ উইকেটে ৩০২ করেছে খুলনা

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার