Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবি শিক্ষক শিব শংকর রায়

BN DESK
09 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শিব শংকর রায়। মারাত্মক আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন তারা দুজন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

এ ঘটনা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লেখেন, অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়।

স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

রাজশাহীর পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের একজন শিক্ষক মারা গেছেন। তার সাথে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেকে চিকিৎসাধীন আছেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবি শিক্ষক শিব শংকর রায়

B
BN DESK | 10 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার