Logo
ট্রেন্ডিং: নওগাঁর ধামইরহাটে ডাম্পট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী নিহত বগুড়া জেলা স্কাউটস এর অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ার মাহাস্থানে মাজার জিয়ারত করে মান্না’র নির্বাচনী প্রচারণা শুরু রংপুর অঞ্চলে ভোটের আগেই বোরো চারা রোপণের ধুম

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ৭ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন।

এ মামলায় মামলায় পলাতক আসামিরা হলেন— সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার