Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১৫ বছর দেশে অসুরের রাজত্ব চলেছে : মাহমুদুর রহমান মান্না

BN DESK
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর দেশে অসুরের রাজত্ব কায়েম করা হয়েছিল। হিন্দুদের জমি দখল থেকে শুরু করে তাদের ওপর জুলুম-নির্যাতন করেছে বিগত স্বৈরাচার সরকার। পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে অসুরের মত বিনাশ হয়েছে শেখ হাসিনা সরকার।

তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে বানাইল বারোয়ারী দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে এ কথাগুলো বলেন। এর আগে তিনি উপজেলার ১৩টি দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখন। এসময় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য’র সদস্য আব্দুর রাজ্জাক, বগুড়া জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কমিটির আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক, যুব ঐক্যর অমিত হাসান প্রমুখ।

এলাকা: বগুড়া শিবগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

১৫ বছর দেশে অসুরের রাজত্ব চলেছে : মাহমুদুর রহমান মান্না

B
BN DESK | 01 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার