Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

২৪ জানুয়ারি বগুড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

BN DESK
19 January 2026, 06:59 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : আগামী ২৪ জানুয়ারি শনিবার বগুড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় আসার পথে সকাল ১০টায় শিবগঞ্জের মোকামতলায় পথসভা করবেন। এরপর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। 

বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানান, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে সকাল ১০টায়। তবে, সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনি সংগীত পরিবেশন করবেন।বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টায় জামায়াত আমির শেরপুরে পথসভা করবেন।

জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভা জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

২৪ জানুয়ারি বগুড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার