Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু স্বাধীনকে

BN DESK
11 December 2025, 11:03 AM পড়তে ১ মিনিট

রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপের প্রায় ৪০ ফুট গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বুধবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটার পর থেকে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিকেল ও রাতে দুই দফা ক্যামেরা নামানো হলেও ওপরের মাটি ও খড়ের স্তর থাকার কারণে শিশুকে শনাক্ত করতে পারেনি উদ্ধারকারী দল। শিশুটি বেঁচে আছে কি না—এ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গর্তের পাশেই দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন চলছে। ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রাখতে বেগ পোহাচ্ছে। উদ্ধার কাজে সহায়তায় সেনাবাহিনীও যুক্ত হয়েছে।

রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, “আমরা এখনো ভিকটিমকে দেখতে পাইনি। অক্ষতভাবে উদ্ধার করাই আমাদের লক্ষ্য।”
তানোর ইউএনও নাঈমা খান বলেন, “উদ্ধার কাজ চলছে। আল্লাহ যেন শিশুটিকে সুস্থভাবে ফিরিয়ে দেন।”

এলাকা: রাজশাহী তানোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু স্বাধীনকে

B
BN DESK | 11 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার