Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৩১ দফা শুধু বিএনপি’র অঙ্গীকার নয়এটি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপরেখা : সাবেক এমপি জিএম সিরাজ

BN DESK
03 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ বলেছেন, দেশের ক্রান্তি লগ্নে, যখন দেশের মানুষ মুক্তির পথ খুঁজছে, তখন আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান জাতিকে দিয়েছেন এক নতুন দিশা, ৩১ দফা রূপরেখা। এই ৩১ দফা শুধু বিএনপি’র অঙ্গীকার নয়, এটি হলো জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ও দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার এক সুদূরপ্রসারী রোডম্যাপ।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ফুলতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, আশফুদ্দৌলা মামুন, কাউসার মোহাম্মদ কলিংন্স, হাফিজুল আসিফ শাওন, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, বরিদউজ্জামান বদি, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, শাজাহান আলী, আজিজুর রহমান, শামীম রেজা প্রমুখ।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

৩১ দফা শুধু বিএনপি’র অঙ্গীকার নয়এটি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপরেখা : সাবেক এমপি জিএম সিরাজ

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার