Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘যমুনা’ উপজেলা চাইলেন বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী

BN DESK
20 November 2025, 10:34 PM পড়তে ১ মিনিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা চরের ছয় ইউনিয়নের মানুষের  মৌলিক অধিকার পূরণের জন্যে ‘যমুনা’ নামে নতুন উপজেলা চাইলেন  সিরাজগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা, নাজমুল হাসান তালুকদার রানা ও কণ্ঠশিল্পী কনক চাঁপা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহিদ নাজমুল চত্বর ও প্রেসক্লাব মোড়ে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর এই ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাঁপা, সিরাজগঞ্জ জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, প্রকৌশলী ফরিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, যমুনার পূর্ব পাড়ের প্রায় দুই লাখ মানুষ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন। প্রশাসনিক কাজে নদী পাড়ি দিতে গিয়ে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হলে এসব বৈষম্য দূর হবে বলে তারা মনে করেন।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

‘যমুনা’ উপজেলা চাইলেন বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার