Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, হাজির ৭০ দেশের প্রতিনিধি

Roksana
29 August 2026, 01:55 AM পড়তে ১ মিনিট
আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, হাজির ৭০ দেশের প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল আটটায় রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচির তৃতীয় দিনে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন লাখো শোকার্ত মানুষ।

ইরানের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, জানাজার নামাজে ইমামতি করেন প্রখ্যাত ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। খামেনির জানাজায় মোট পাঁচটি কফিন রাখা হয়েছিল। এর মধ্যে একটিতে ছিল খামেনির মরদেহ এবং বাকি চারটিতে ছিল হামলায় নিহত তাঁর পরিবারের অন্য চার সদস্যের মরদেহ। নিহতদের মধ্যে খামেনির পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি, জাহরা হাদ্দাদ আদেল এবং তাঁর নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানি রয়েছেন। ভিন্ন ভিন্ন ধাপে মোট তিন দফায় এই জানাজার আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

লাখো শোকার্ত মানুষ কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা হাতে জানাজায় উপস্থিত হন। এ সময় সমবেত জনতার কণ্ঠে ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘প্রতিশোধের’ স্লোগান শোনা যায়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছেন, সর্বোচ্চ নেতার শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন। আগামী ৯ জুলাই পর্যন্ত এই আনুষ্ঠানিকতা চলবে। এশিয়া, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

পরিকল্পনা অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যায় খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। আগামী ৭ জুলাই তাঁর মরদেহ পবিত্র কোম শহরে নেওয়া হবে। এরপর ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে তাঁর দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি জেনেভায় যখন আন্তর্জাতিক স্তরের আলোচনা চলছিল, তখন ইরান ও মার্কিন-ইসরায়েলি বাহিনীর সংঘাতের জেরে এই হামলা চালানো হয়। এতে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিসহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হন। এর প্রতিক্রিয়ায় ৩৯ দিনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে প্রায় ১০০ বার পাল্টা হামলা চালায় ইরান।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক দফা যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহে দুই পক্ষ ৬০ দিনের এক দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছায়। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে হওয়া এই চুক্তির আওতায় ইরানের ওপর হামলা ও যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালির ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়া হয়েছে।

ইরানের লিগ্যাল মেডিসিন (আইনগত চিকিৎসা সংক্রান্ত) সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী সংঘাত ও হামলায় মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী রয়েছেন। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্যানুসারে, এই যুদ্ধে ২৬ জন চিকিৎসাকর্মী নিহত ও ১১৮ জন আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, হাজির ৭০ দেশের প্রতিনিধি

R
Roksana | 05 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার