Logo
ট্রেন্ডিং: হাদির খুনিদের ‘পাওয়া গেলে’ ফিরিয়ে দেবে ভারত : উপদেষ্টা রিজওয়ানা জানুয়ারির ৭ তারিখের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট : আইজিপি অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই হাদি হত্যার বিচার হবে : উপদেষ্টা রিজওয়ানা আইপিএলে মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি

এশিয়া কাপের স্বপ্নভঙ্গ ভারতের

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
এশিয়া কাপের স্বপ্নভঙ্গ ভারতের

এশিয়া কাপ হকিতে শিরোপা জয়ের খুব কাআছেই ছিল ভারত। মহাদেশীয় শ্রেষত্বের এ টুর্নামেন্টে দেশটির ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছিল। এবার চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিল মেয়েদের দল। তবে তা আর শেষ পর্যন্ত হয়নি। ফাইনালে হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের নারী দলকে। 

এশিয়া কাপ হকির ফাইনালে রোববার আয়োজক চীনের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের নারী দল। ভারতকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে চীন। এশিয়া সেরা হওয়ার পাশাপাশি চিন যোগ্যতা অর্জন করে নিল পরের বছর বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার ছাড়পত্রও।

এই ছাড়পত্র পেতেই ভারতের মেয়েরা ম্যাচের শুরু থেকে জ্বলে ওঠেন। কিছুটা বদলা নেওয়ার আগুনও ছিল ভারতীয় টিমের। কারণ সুপার ফোরের লড়াইয়ে চিনের কাছে হারতে হয়েছি‍ল ১–৪ গোলে। এই মেজাজের জন্যই খেলার শুরুতেই গোল তুলে নেয় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেন নবনীত কৌর। প্রথম কোয়ার্টারে দাপট রেখেই ভারত ১–০ এগিয়েও থাকে।

গোল হজম করে ভারতের ওপর আক্রমণ বাড়াতে থাকে চীন। রীতিমতো কোণঠাসা করে ফেলে তাদের। ২১ মিনিটে সমতা ফেরান চীনের জিক্সিয়া। বিরতির সময় ফল ১-১ ছিল। বিরতির পর চীনের আক্রমণে ভেসে যায় ভারত। হারে সুপার ফোরের মতোই ১-৪ গোলে। আট বছর পর এশিয়া কাপ থেকে ভারত পদক নিয়ে ফিরলেও শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন অধরাই রয়ে গেল তাদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

এশিয়া কাপের স্বপ্নভঙ্গ ভারতের

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার