Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু

Roksana
29 August 2026, 01:54 AM পড়তে ১ মিনিট
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু

কাতারের আধুনিকায়নের অন্যতম রূপকার ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ রোববার কাতারের বর্তমান আমিরের দপ্তরের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরের কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাবেক আমিরের মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করা হয়।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে রাষ্ট্র পরিচালনা করেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষুদ্র এই দেশটিকে বিশ্বমঞ্চে একটি অন্যতম প্রভাবশালী ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর মনে করা হয় তাঁকে। তাঁর সুযোগ্য নেতৃত্বে তেল ও গ্যাসে সমৃদ্ধ কাতার দ্রুততম সময়ে অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে এবং বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক দেশে পরিণত হয়।

জ্বালানি খাতের পাশাপাশি গণমাধ্যম এবং রাজনৈতিক সংস্কারেও তিনি যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। তিনি আমির থাকাকালে ১৯৯৬ সালে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ টেলিভিশনের সম্প্রচার শুরু হয়, যা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী গণমাধ্যম হিসেবে সমাদৃত। এ ছাড়া তাঁর শাসনামলেই কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন করা হয়। তিনি দেশটিতে সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন ব্যবস্থার সূচনা করেন এবং প্রথমবারের মতো নারীদের ভোটাধিকার প্রদানসহ নির্বাচনে প্রার্থী হওয়ার ঐতিহাসিক অধিকার নিশ্চিত করেন।

২০১৩ সালে এক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির স্থাপন করে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তাঁর পুত্র শেখ তামিম বিন হামাদ আল থানিকে কাতারের নতুন আমির হিসেবে মনোনীত করেন। মাত্র ৩০ লাখ জনসংখ্যার ক্ষুদ্র আরব রাষ্ট্র কাতার ১৯৭১ সালের আগপর্যন্ত দীর্ঘ ৫৫ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে একটি আশ্রিত রাজ্য ছিল। শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বেই কাতার বিশ্বে অন্যতম শীর্ষ ধনী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

সাবেক এই আমিরের প্রয়াণে কাতারজুড়ে সোমবার থেকে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক চলাকালে দেশটির সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত রাজপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু

R
Roksana | 12 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার