Logo
ট্রেন্ডিং: শাহবাগের পথে তারেক রহমান আজ ভোটার হবেন তারেক রহমান কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট
নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় একটি আমবাগান থেকে একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার দয়াহার এলাকা থেকে প্রায় সাড়ে ১২ কেজে ওজনের ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করেন র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে জেলার পোরশা উপজেলার শিশাবাজার এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি টহল টিম ডিউটি করাকালীন জানতে পারে কিছু অসাধু ব্যবসায়ী মূর্তি পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে। এমন সংবাদে তেতুলিয়া ইউনিয়নের দয়াহার গ্রামের একটি আমবাগানের ভেতর অভিযান চালানো হয়।

অভিযানে ওই আমবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কালো কষ্টি পাথরের মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটি পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। মূর্তি পাচারকারী সিন্ডিকেটের সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এলাকা: নওগাঁ পোরশা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার