Logo
ট্রেন্ডিং: ১১ কোটি টাকা অনুদান দিলেন টেইলর সুইফট শাপলার সেলফিতে আঁখি আলমগীর প্রথমবার বিচারকের ভূমিকায় তাসনিম আনিকা তারেক রহমানকে নিয়ে ন্যান্সির কণ্ঠে ‘নেতা আসছে’

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন। এর মধ্যে ফেনী সদরে দুজন ও দাগনভূঞায় চারজন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের এখন পর্যন্ত ১০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৫১ জন, দাগনভূঞাতে ২০ জন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় ১০ জন, ফুলগাজীতে ১ জন এবং পরশুরাম উপজেলায় ৭ জন।

বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে তিনজন ও ছাগলনাইয়ায় দুজন চিকিৎসাধীন। চলতি মাসে এখন পর্যন্ত ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তার আগে আগস্ট মাসে শনাক্ত হয়েছে ৪৯ জন।

সিভিল সার্জন আরও বলেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়েছেন। জেলায় ডেঙ্গু পরীক্ষার জন্য বর্তমানে মজুদ রয়েছে চার হাজার ৮টি কিট।

এলাকা: ফেনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার