Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

Roksana
29 August 2026, 01:51 AM পড়তে ১ মিনিট
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে আইন পাস করেছে ফ্রান্স। ইউরোপের প্রথম এবং অস্ট্রেলিয়ার পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফরাসি পার্লামেন্ট এ সংক্রান্ত বিল অনুমোদন দিল।

পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ জাতীয় পরিষদ—উভয় কক্ষেই বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়। এই আইন অনুমোদনের ফলে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোতে প্রবেশের জন্য ব্যবহারকারীর বয়স যাচাই নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা তৈরি হলো। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আইনটি দুটি ভিন্ন ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো কিশোর-কিশোরী নতুন করে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। নতুন অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত উপায়ে বয়স যাচাই বাধ্যতামূলক করা হবে। দ্বিতীয় ধাপে, ২০২৭ সালের জানুয়ারি থেকে এই নিয়ম বিদ্যমান সব অ্যাকাউন্টের ক্ষেত্রেও কার্যকর হবে। অর্থাৎ ফ্রান্সে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হলে বয়স ১৫ বছরের বেশি হওয়ার আইনি প্রমাণ দিতে হবে।

তবে আইনটির বাস্তব কার্যকারিতা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে কিছু সংশয় রয়ে গেছে। সমালোচকদের মতে, বয়স যাচাইয়ের প্রযুক্তি কতটুকু নিখুঁত হবে এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বজায় থাকবে কি না—তা এখনো নিশ্চিত নয়। এছাড়া কিশোর-কিশোরীরা কোনো বিকল্প উপায়ে বিধিনিষেধ এড়িয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।

অন্যদিকে ফরাসি সরকার নিশ্চিত করেছে, বয়স যাচাইয়ের নিরাপদ ও কার্যকর অনলাইন ব্যবস্থা ইতোমধ্যে বিদ্যমান রয়েছে এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত পদ্ধতি অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া গত বছরের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। তবে দেশটির তথ্য অনুযায়ী, অনেক কিশোর-কিশোরী এখনো বিভিন্ন উপায়ে সামাজিক মাধ্যম ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের আইনটি সফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে সব ব্যবহারকারীর বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

বর্তমানে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও শিশু-কিশোরদের সোশাল মিডিয়া (সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহারে কড়াকড়ি আরোপের উদ্যোগ জোরদার হচ্ছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নও শিগগিরই একই ধরনের আইনি কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

R
Roksana | 22 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার