Logo
ট্রেন্ডিং: দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম, ভরি ২ লাখ ২৯ হাজার সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পুকুর খনন এখন ওপেন সিক্রেট জামায়াতের জোটে যে ১০ দল দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে র‌্যাব-১২-এর অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সদানন্দপুর কড্ডার মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি পরিবহনের কাউন্টারের সামনে এই অভিযান চালানো হয়। আটক রঞ্জু আহমেদ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে রঞ্জুর কাছ থেকে ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি, এবং ২০০ টাকার ২০টির মোট ৮০টি জালনোট উদ্ধার করা হয়, যার মূল্য ৪৮,৫০০ টাকা।

এছাড়াও জাল নোট কারবার থেকে উপার্জিত ৮৯৯০ টাকার ১০১টি খাঁটি নোট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  এ ঘটনায় রঞ্জু আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

এলাকা: সিরাজগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার