Logo
ট্রেন্ডিং: সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েল প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ শাহবাগে বাড়ছে মানুষ, চলছে স্লোগান-কবিতা তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী পরিস্থিতি নজরে রাখছে ভারত

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

Roksana
29 August 2026, 02:10 AM পড়তে ১ মিনিট
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের  “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি. গ্রাহককেন্দ্রিক আধুনিক ও প্রিমিয়াম ব্যাংকিং সেবার ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (অভ্যন্তরীণ টার্মিনাল)-এ “পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জ” উদ্বোধন করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি.-এর পরিচালক রুমানা শরীফ, পরিচালক রানা লায়লা হাফিজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে এই প্রিমিয়াম লাউঞ্জের উদ্বোধন করেন। এসময় পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোঃ শফিউল হাসান, কার্ড বিজনেস বিভাগের বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল, সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী, সিলেট পশ্চিম অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ,  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নিখিলেশ কর উপস্থিত ছিলেন।

ব্যাংকের সম্মানিত ক্রেডিট কার্ডধারীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উন্নত করতে আধুনিক ও নান্দনিক পরিবেশে সাজানো পূবালী ব্যাংক গ্রীন লাউঞ্জে রয়েছে প্রিমিয়াম রিফ্রেশমেন্ট, উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা এবং আরামদায়ক আসন ব্যবস্থা। ব্যাংকের নির্ধারিত ক্রেডিট কার্ডধারীরা একজন সহযাত্রীসহ সম্পূর্ণ বিনামূল্যে এই লাউঞ্জ সুবিধা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ আলী বলেন, “গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পূবালী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ‘গ্রীন লাউঞ্জ’ উদ্বোধনের মাধ্যমে আমাদের সম্মানিত ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও প্রিমিয়াম অভিজ্ঞতায় রূপান্তর করার একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। তিনি বলেন, ভবিষ্যতেও গ্রাহকসেবায় পূবালী ব্যাংকের নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূবালী ব্যাংকের “গ্রীন লাউঞ্জ” উদ্বোধন

R
Roksana | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার