Logo
ট্রেন্ডিং: চিটাগাং রোডে দীর্ঘ যানজট তারেক রহমান ঢাকা পৌঁছাবেন দুপুর ১২টায় দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে পা রাখলেন তারেক রহমান অর্ধশত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ‘জুলাইযোদ্ধা’ সুরভী

শহিদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
শহিদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদনে তার মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হয়। আজ রোববার দুপুর ১২টার দিকে শিল্পীর মরদেহ সেখানে নেওয়ার হয়। শহিদ মিনারে তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে তার দাফন হবে।

সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে ফরিদা পারভীনে মরদেহ রাখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর জানাজা। ইমাম নাহিল জানান, ঢাকায় শেষ জানাযার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানে পৌর কবরস্থানে দাফন হবে। ইমাম বলেন, ‘মাকে কুষ্টিয়ায় দাফন করব, তার ইচ্ছা অনুযায়ী।’

ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

শহিদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার