Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

ঢাকার হাসপাতালের চাপ কমাতে শক্তিশালী হচ্ছে জেলা হাসপাতাল

Roksana
29 August 2026, 01:53 AM পড়তে ১ মিনিট
ঢাকার হাসপাতালের চাপ কমাতে শক্তিশালী হচ্ছে জেলা হাসপাতাল

ঢাকার বড় বড় হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত রোগীর চাপ কমাতে এবং শয্যা সংকটের কারণে বারান্দায় রোগীদের কষ্ট লাঘব করতে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হচ্ছে। গতকাল রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের একটি বড় অভিযোগ হলো দেশের মানসম্মত মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা বড় চিকিৎসা কেন্দ্রগুলো ঢাকাকেন্দ্রিক। ফলে ৫০০ শয্যার একটি হাসপাতালে প্রায় দুই হাজার রোগীকে সেবা দিতে হচ্ছে। শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোর এই উপচেপড়া ভিড়ের প্রকৃত সমাধান ঢাকার ভেতরে খোঁজা সম্ভব নয়। জেলা হাসপাতালগুলোকে যদি আমরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবার আওতায় এনে আধুনিক করতে পারি, তবে মানুষ নিজ জেলাতেই প্রয়োজনীয় চিকিৎসা পাবে এবং ঢাকার ওপর চাপ কমবে। সরকার এখন সেই লক্ষ্যেই কাজ করছে।

প্রস্তাবিত বাজেটের মানবিক দিকগুলো বিবেচনার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই বাজেট কেবল অর্থ ও সংখ্যার হিসাব নয়, এটি মূলত মানুষের জীবন বাঁচানোর পরিকল্পনা। হৃদরোগের চিকিৎসার অপেক্ষায় থাকা দরিদ্র মানুষ, চোখের ছানি অপারেশনের অপেক্ষায় থাকা পাঁচ লাখেরও বেশি প্রবীণ এবং ঢাকার হাসপাতালের বারান্দায় রাত কাটানো ক্যানসার রোগীদের জীবন ও সম্পদ রক্ষার স্বপ্ন দেখায় এই বাজেট। দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে সংস্কার করতে এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের ৩৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য একটি সহজলভ্য, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক চিকিৎসাসেবা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

দেশে অসংক্রামক ব্যাধির প্রকোপ এবং উচ্চ চিকিৎসা ব্যয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ড. এম এ মুহিত জানান, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, ডায়াবেটিস বা কিডনি বিকল হওয়ার মতো অসংক্রামক রোগের কারণে। এর চেয়েও উদ্বেগের বিষয় হলো, রোগীদের চিকিৎসার মোট খরচের ৭৯ শতাংশই নিজেদের পকেট বা ‘আউট অব পকেট এক্সপেন্ডিচার’ (রোগীর নিজস্ব তহবিল থেকে চিকিৎসা ব্যয়) থেকে বহন করতে হয়, যা থাইল্যান্ডে মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৮ শতাংশ। এই খরচ কমাতে সরকার কেবল নতুন ভবন নির্মাণ না করে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সমন্বিত রেফারাল নেটওয়ার্ক (উন্নত চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তরের ব্যবস্থা) এবং প্রাথমিক চিকিৎসাকেন্দ্রগুলোকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে।

বক্তৃতার শেষ অংশে নিজের নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নদীভাঙন ও চরাঞ্চলের মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেন প্রতিমন্ত্রী। চরাঞ্চলের মানুষের সার্বিক জীবনমান উন্নয়নের জন্য জাতীয়ভাবে একটি ‘চর উন্নয়ন ফাউন্ডেশন’ গড়ে তোলার জোর দাবি জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

ঢাকার হাসপাতালের চাপ কমাতে শক্তিশালী হচ্ছে জেলা হাসপাতাল

R
Roksana | 28 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার