Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

বিশ্বকাপ হেরে সমর্থকদের আবেগঘন বার্তা দিলেন ম্যাক অ্যালিস্টার

Roksana
29 August 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
বিশ্বকাপ হেরে সমর্থকদের আবেগঘন বার্তা দিলেন ম্যাক অ্যালিস্টার

২০২৬ ফুটবল বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। তবে এই বেদনার মাঝেও জাতীয় দলের তারকা মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা পাঠিয়েছেন।

পুরো ১২০ মিনিট মাঠে থেকে লড়াই করা এই খেলোয়াড় হারের আঘাত স্বীকার করে লেখেন, খেলায় জয়ের এত কাছাকাছি এসে হেরে যাওয়ার কষ্ট সত্যিই অনেক গভীর। কিন্তু এই টুর্নামেন্টে ভক্তদের ভালোবাসা আর দলের সম্মিলিত অভিজ্ঞতা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। টুর্নামেন্টজুড়ে আসা নানা বাধা দলবদ্ধভাবে অতিক্রম করার অভিজ্ঞতাকেই তিনি নিজেদের আসল শক্তি হিসেবে আখ্যা দেন।

দীর্ঘ পোস্টে ম্যাক অ্যালিস্টার বিশেষ দুটি মুহূর্তের কথা প্রকাশ করেন, যা তাঁর স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। প্রথমটি হলো ফাইনাল শেষে রানার্স-আপ পদক নেওয়ার সময় স্টেডিয়াম জুড়ে আর্জেন্টাইন সমর্থকদের সমবেত গান এবং ভালোবাসার প্রকাশ। আর দ্বিতীয়টি ছিল টুর্নামেন্ট শেষে নিজ দেশে ফেরার পর দৃশ্যপট। বুয়েনস আইরেসে তীব্র বৃষ্টি ও শীত উপেক্ষা করে লাখো ভক্তদের উষ্ণ সংবর্ধনা ফুটবল দলের প্রতি তাদের অবিচল ভালোবাসাকেই নতুন করে প্রমাণ করেছে।

সমর্থকদের উন্মাদনার প্রশংসা করে তিনি বলেন, কান্নার মধ্য দিয়ে দুঃখ প্রকাশ করাটা ভুল নয়, কারণ আর্জেন্টাইনরা সবসময় জিততেই ভালোবাসে। তবে কান্নার পরেই আবার শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে এবং একসঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ প্রসঙ্গে নিজের মায়ের একটি বাণীর কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, যদি আবার কখনও বড় সুযোগ সামনে আসে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই।

বার্তাটির শেষভাগে সমালোচক ও বিদ্রূপকারীদের উদ্দেশ্যেও মন্তব্য করেন এই ফুটবলার। তিনি জানান, যারা তাঁদের পরাজয় নিয়ে হাসাহাসি করছে, তাদের সেই মানসিকতা মূলত তাদের নিজেদের দেশের প্রতি ভালোবাসা ও একাত্মতাকে আরও দৃঢ় করেছে। সার্বিকভাবে, খেলায় পরাজয়ের ক্ষত কাটিয়ে ওঠার পাশাপশি আর্জেন্টাইনদের ভবিষ্যৎ যাত্রায় আবার ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ফুটে উঠেছে তাঁর এই বার্তায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

বিশ্বকাপ হেরে সমর্থকদের আবেগঘন বার্তা দিলেন ম্যাক অ্যালিস্টার

R
Roksana | 22 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার