Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

ব্যাংকের বাইরে নগদ টাকা বাড়ল ৫০ হাজার কোটি

Roksana
29 August 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
ব্যাংকের বাইরে নগদ টাকা বাড়ল ৫০ হাজার কোটি

দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে সাধারণ মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে মানুষের হাতে থাকা নগদ টাকা প্রায় ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। একই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা বা রিজার্ভ মানির (কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত অর্থ) পরিমাণও সমপরিমাণ বেড়েছে।

অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদকে কেন্দ্র করে বিপুল পরিমাণ নগদ লেনদেন এবং কয়েকটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার ঘাটতিই এই বিপুল অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে বের হয়ে যাওয়ার প্রধান কারণ।

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের এপ্রিল মাস শেষে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে নগদ অর্থ ছিল ২ লাখ ৯৯ হাজার ৪২৫ কোটি টাকা। মে মাস শেষে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকায়। অর্থাৎ, মে মাসে ব্যাংকের বাইরে চলে গেছে ৪৯ হাজার ৯৪৯ কোটি টাকা।

একই সঙ্গে বেড়েছে রিজার্ভ মানির পরিমাণও। এপ্রিল শেষে রিজার্ভ মানি ছিল ৪ লাখ ৩৫ হাজার ৪০৭ কোটি ১০ লাখ টাকা, যা মে মাস শেষে বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৫৪২ কোটি ১০ লাখ টাকায়। অর্থাৎ, এক মাসে রিজার্ভ মানি বেড়েছে ৫০ হাজার ১৩৫ কোটি টাকা।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের শুরু থেকেই মানুষের হাতে নগদ টাকা রাখার প্রবণতা বাড়ছিল। জানুয়ারিতে এই পরিমাণ ছিল ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকা, ফেব্রুয়ারিতে ২ লাখ ৮৬ হাজার ৪০৪ কোটি টাকা এবং মার্চে ৩ লাখ ৩ হাজার ১৮ কোটি টাকা। এপ্রিলে সাময়িকভাবে কিছুটা কমে ২ লাখ ৯৯ হাজার ৪২৫ কোটি টাকায় নামলেও মে মাসে আবার বড় উল্লম্ফন ঘটে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. এজাজুল ইসলাম জানান, মে মাসের শেষের দিকে কোরবানির ঈদ থাকায় পশুকালীন কেনাবেচার জন্য মানুষ ব্যাংক থেকে প্রচুর নগদ টাকা তুলেছেন। এর পাশাপাশি কয়েকটি ব্যাংকের তারল্য সংকট ও গ্রাহকদের আস্থার অভাব থাকায় অনেকে ব্যাংক থেকে আমানত তুলে নিজের কাছে রাখা নিরাপদ মনে করেছেন।

তিনি আরও জানান, ঈদের মৌসুমি চাহিদা শেষে এই অর্থ পুনরায় ব্যাংকিং ব্যবস্থায় ফেরত আসে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। যদি এই টাকা দীর্ঘ সময় ব্যাংকের বাইরে থেকে যায়, তবে ব্যাংকগুলোতে আমানতের টানাটানি তৈরি হবে। ফলে ঋণ বিতরণ সামর্থ্য কমে যাবে এবং সার্বিক বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানে এর ক্ষতিকর প্রভাব পড়বে।

গবেষণা সংস্থা ‘চেঞ্জ ইনিশিয়েটিভ’-এর গবেষক ও ব্যাংক খাত বিশ্লেষক হেলাল আহমেদ জনি বলেন, ঈদের কারণে সাময়িকভাবে নগদ টাকার চাহিদা বাড়া স্বাভাবিক ঘটনা। তবে এই অর্থ যদি নির্দিষ্ট সময় পরও ব্যাংকে ফিরে না আসে, তবে তা ব্যাংক খাতের প্রতি আস্থার সংকটের ইঙ্গিত দেবে। এতে ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা এবং অর্থপ্রবাহের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

ব্যাংকের বাইরে নগদ টাকা বাড়ল ৫০ হাজার কোটি

R
Roksana | 22 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার