Logo
ট্রেন্ডিং: হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক যুবলীগ চেয়ারম্যান পরশ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ আর কখনও কারও কাছে মাথা নত করবে না: সংসদে খলিলুর নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী বন্যা: নিহত ৩৩০, নিখোঁজ সহস্রাধিক

বৃষ্টি ও বন্যায় কাঁচাবাজারে আগুন, চড়া মাছ-সবজির দাম

Roksana
29 August 2026, 01:20 AM পড়তে ১ মিনিট
বৃষ্টি ও বন্যায় কাঁচাবাজারে আগুন, চড়া মাছ-সবজির দাম

টানা কয়েক দিনের অতিবৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে মাত্র কয়েক দিনের ব্যবধানে মাছ, সবজি, ডিম ও মুরগিসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া। এতে বাজারে এসে চরম অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর সিপাহীবাগ তালতলা ও খিলগাঁও কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের দামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মাছের বাজারে। কিছুদিন আগেও বাজারে দুই-আড়াই কেজি ওজনের এক একটি রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি (কিলোগ্রাম) দরে বিক্রি হতো, যা এখন বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এ ছাড়া চাষের মাঝারি রুই ও কাতলা মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়ে ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তের ভরসা হিসেবে পরিচিত তেলাপিয়া ও পাঙাশের দামও বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। বর্তমানে প্রতি কেজি তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়, যা গত সপ্তাহের চেয়ে ১০০ টাকা বেশি। বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় এক কেজির ইলিশের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের মাছের ঘের ও পুকুর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় আড়তগুলোতে মাছের আমদানি অনেক কমে গেছে। খিলগাঁও বাজারের পাইকারি মাছ বিক্রেতারা জানান, আড়তে সরবরাহ কম থাকলে বেশি দামে কিনতে হয়, যার সরাসরি প্রভাব পড়ে খুচরা বাজারে। তবে সাধারণ ক্রেতারা মনে করছেন, বৃষ্টি ও বন্যার দোহাই দিয়ে বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

সবজির বাজারে গিয়ে দেখা গেছে পরিস্থিতি আরও অসহনীয়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। যে করলা ছিল ৬০ থেকে ৭০ টাকা, তা এখন ৯০ থেকে ১০০ টাকা। সবচেয়ে বড় লাফ দিয়েছে কাঁচামরিচ, যা আগের সপ্তাহের ১২০ টাকা থেকে সরাসরি ২০০ টাকা কেজিতে উঠেছে। এ ছাড়া ঝিঙা, চিচিঙ্গা ও ধুন্দল কিনতে হচ্ছে অন্তত ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। বর্তমানে বাজারে 

তুলনামূলক কম দামের সবজির মধ্যে পেঁপে, ঢ্যাঁড়স ও পটোল পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে।

মাছ ও সবজির পর ডিমের বাজারেও বাড়তি দামের ধাক্কা লেগেছে। সপ্তাহখানেক আগে ১২৫ থেকে ১৩০ টাকা ডজন (বারোটি) দরে বিক্রি হওয়া ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। বিক্রেতাদের মতে, সবজির দাম চড়া থাকায় ভোক্তারা ডিমের ওপর বেশি নির্ভর করছেন, যার ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে দামও বেড়েছে। এ ছাড়া বাজারে ব্রয়লার (ফার্মের সাদা মুরগি) মুরগির দাম গত দুই সপ্তাহ ধরে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে স্থির রয়েছে, যা আগে ১৬০ থেকে ১৭০ টাকা ছিল। বাজারে প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে।

নিত্যপণ্যের এই লাগামহীন দামের কারণে সাধারণ ও সীমিত আয়ের মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ক্রেতারা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি ও নিয়মিত বাজার পরিদর্শনের জোর দাবি জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বৃষ্টি ও বন্যায় কাঁচাবাজারে আগুন, চড়া মাছ-সবজির দাম

R
Roksana | 17 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার